শিশু-কিশোরদের ওয়েবসাইট তৈরির লক্ষ্যে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু-কিশোরদের উপযোগী ওয়েবসাইট যত বাড়বে ততই তারা বিজ্ঞান ও প্রযুক্তিমুখী হবে। তাদের শুধু গেম বা কার্টুনে ব্যস্ত না রেখে ইন্টারনেটভিত্তিক সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া দরকার। এতে একদিকে তারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবে অন্যদিকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠবে।’ ১১ এপ্রিল আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় শিশু-কিশোরদের জন্য এক্সপোনেন্টের ওয়েবসাইট (www.jaha.com.bd) তৈরি নিয়ে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।এক্সপোনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের সভাপতিত্বে সভায় শিশু-কিশোরদের ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, অরুণ শীল, জসীম মেহবুব, আবুল কালাম, ফারুক হাসান, রহমান হাবীব, প্রবীর বড়ুয়া, আল রাহমান প্রমুখ।নতুন ওয়েবসাইটে শিশুতোষ লেখা, ছবি ছাড়াও শিশুদের নানামুখী অংশগ্রহণের সুযোগ থাকবে বলে জানায় এক্সপোনেন্ট।