শিশু চলচ্চিত্র উৎসব ২২-২৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলড্রেন ফিল্ম সোসাইটি চট্টগ্রামের আয়োজনে নগরে ২২-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠেয় উৎসবে ২৫টি দেশের অর্ধশত চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বেলা ১১টা, বিকেল তিনটা ও সাড়ে পাঁচটায় প্রদর্শনী শুরু হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) তিনটি মিলনায়তন, নন্দন কাননের ফুলকি, হলি ফ্যামিলি টিউটোরিয়াল, পাথরঘাটা মতিনাবাদ আবাসিক এলাকা মাঠ ও বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রদর্শনীগুলো চলবে। ২২ জানুয়ারি বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। বিশেষ অতিথি থাকবেন শহীদজায়া বেগম মুশতারী শফী। উদ্বোধনী শিশুতোষ চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জার্মানির চলচ্চিত্রকার ক্রিশ্চিয়ান ডিটার পরিচালিত দি ক্রোকোডাইলস টু ছবিটি। ২৩ জানুয়ারি বিকেল চারটায় সেমিনার অনুষ্ঠিত হবে। অধ্যাপক আবুল মনসুরের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পড়বেন গিয়াস আহমেদ। উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম জানান, উৎসবের সব প্রদর্শনী ও সেমিনার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।