শিশু পবনকে বাঁচাতে সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃসন্তান মা-বাবার কোল আলো করে এসেছিল শিশু পবন। কিন্তু জন্মের অল্প কিছুদিন পরেই পবনের হৃদ্রোগ ধরা পড়ে। চিকিৎসকদের নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানায়, ‘এভি ক্যানাল ডিফেক্ট’ বা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ছিদ্র আছে পবনের।
পবনের বয়স চার মাস শেষ হতে চলেছে। চিকিৎসকেরা দ্রুত শল্যচিকিৎসার তাগিদ দিয়েছেন। জটিল এই চিকিৎসায় খরচ পড়বে অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকা। কিন্তু পবনের দরিদ্র বাবা-মায়ের পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। বিত্তবানরা পাশে না দাঁড়ালে হয়তো একটি ফুটফুটে শিশুর জীবন প্রদীপ নিভে যাবে। পবনের পরিবার সমাজের সচ্ছল লোকজনের সহায়তা কামনা করেছেন। আর্থিক সাহায্যের জন্য (০১৮৪৩-২৭৫১৫৬) বিকাশ করা যাবে। ব্যাংকে টাকা পাঠানোর ঠিকানা: রুপন পুরোহিত, হিসাব নম্বর: ০০৯৩৪০১৮০০৫, ব্যাংক এশিয়া, শেখ মুজিব রোড শাখা চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।