শিশু পোশাকের নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আয়োজনই শিশুদের জন্য। শিশুদের উপযোগী পোশাক নিয়েই সেজেছে শৈশব। ৭ মে ঢাকার বুসন্ধরা সিটি শপিং মলে ফ্যাশন হাউস শৈশব-এর নতুন শাখার যাত্রা শুরু হয়। শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা ফারুক বলেন, ‘এখানকার প্রতিটি পোশাক শিশুদের উপযোগী করে তৈরি করা। তাদের ত্বক ও স্বাস্থ্যের দিকটাও বিবেচনা করেছি। অনেক সময় শিশুরা নিজেদের পোশাক মুখে দেয়। এতেও যেন কোনো ক্ষতি না হয়, এ ব্যাপারটি মাথায় রেখেছি। পাশ্চাত্যের সঙ্গে দেশীয় মোটিফের সমন্বয় ঘটানো হয়েছে এসব পোশাকে।’এখানে নবজাতক থেকে ১৪ বছর বয়সী শিশুর পোশাক পাবেন। ফ্রক, স্কার্ট, টপস, টি-শার্ট, প্যান্ট, ফতুয়া— সবই পাওয়া যাবে।’ এদিন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, মডেল ও অভিনয়শিল্পী শারমিন লাকী, নোবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।