শিশু মালঞ্চে জমজমাট পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু মালঞ্চ কিন্ডারগার্টেনের উদ্যোগে ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে জমজমাট পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে গোসাইলডাঙ্গা বারেক বিল্ডিং মোড়ের বিদ্যালয় প্রাঙ্গণটি ছিল উৎসবমুখর। প্রতিদিনের নিয়মমাফিক শ্রেণিকক্ষের পড়ালেখা নয়, ব্যতিক্রমী এই দিনটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়েছে। জেনেছে বিভিন্ন পিঠা পুলির নাম। এগুলোর স্বাদও নিয়েছে তারা। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কবি রোমেনা আফরোজ।
পিঠা উৎসবে ২৫ জন অভিভাবক অংশগ্রহণ করেন। তাঁদের বানানো নানা স্বাদের, নানা নামের পিঠাগুলো উৎসবে প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সম্পা চ্যাটার্জি প্রথম, সাদিয়া আফরিন দ্বিতীয় ও প্রীতম শীল তৃতীয় স্থান অধিকার করেন। বিজ্ঞপ্তি।