শিশুকে নিরাপদ রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন ঝুঁকি রয়েছে। সেগুলো থেকে শিশুদের দূরে রাখতে তাদের অনলাইন ব্যবহারের সুযোগ বন্ধ না করে বরং ঝুঁকিগুলো মোকাবিলার উপায় শেখাতে হবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক হাইয়ান জিয়া এ পরামর্শ দিয়েছেন। তাঁর গবেষণা প্রতিবেদনটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত কম্পিউটার হিউম্যান ইন্টারেকশন সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়, তুলনামূলক প্রাণবন্ত শিশুরা অনলাইনে প্রচুর সময় কাটিয়েও বিভিন্ন নেতিবাচক প্রভাবমুক্ত থাকতে পারে। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ থেকে বিরত থাকা এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো সম্পর্কে শিশুদের আগে থেকে সঠিক ধারণা দিতে হবে। আইএএনএস।