শিশুকেও সুযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুকেও সুযোগ দিন
শিশুকেও সুযোগ দিন

স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও কম্পিউটারের মতো আধুনিক যন্ত্রপাতি শিশুদের ব্যবহার করতে দেওয়া উচিত কি না, সেটা নিয়ে অনেক মা-বাবা দ্বিধা-দ্বন্দ্বে থাকেন। তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এ ব্যাপারে ইতিবাচক হওয়া উচিত। পূর্ণবয়স্ক কারও তত্ত্বাবধানেই শিশুর হাতে এসব যন্ত্রপাতি তুলে দিতে হবে। কারণ, শিশুদের দ্রুত মানসিক বিকাশ জরুরি। আর এ জন্য সমসাময়িক প্রযুক্তি থেকে তাদের দূরে সরিয়ে রাখার সুযোগ নেই। শিশুদের কাছে সবকিছু সহজভাবে ব্যাখ্যা করতে হবে। তারা নিজেদের বোধশক্তি দিয়ে সবকিছুর সঙ্গে পরিচিত হবে। এখনকার জীবনযাত্রায় প্রযুক্তি থেকে দূরে থাকা আসলেই কঠিন। তাই বই ও বাইরে ঘুরে বেড়ানোর পাশাপাশি ভিডিও গেম ও কার্টুন নিয়ে সময় কাটানোর সুযোগ শিশুদের দিতে হবে, তবে অবশ্যই সীমিত সময়ের জন্য। গালফ নিউজ।