শিশুদের অনলাইন পত্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা করব জয় একদিন...’ অডিওতে ক্লিক করলেই শোনা যাবে এ গানটি। ছোটেদের টিভিতে রয়েছে আমাদের বন্ধু ছি ছি-এক ও দুই, বিউটিফুল বাংলাদেশ, আইটি ট্রেনিং ফর চাইল্ড জার্নালিস্ট প্রভৃতি শিরোনামের ভিডিও। এটি শিশু-কিশোরদের অনলাইন পত্রিকা চিলড্রেনভয়েস (www.childrenvice.com)।ওয়েবের ডান পাশে রয়েছে অডিও এবং ভিডিও লিংক। সাইটটিতে এ ছাড়াও রয়েছে শিশু-কিশোরদের উপযোগী বেশ কিছু মজার বিষয়। এর মধ্যে সংবাদ বিভাগে থাকছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গড়ে তোলা ন্যাপল্যান্ড ফ্যান্টাসি পার্ক, শিশু চলচ্চিত্র উৎসব, শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসবের খবরা-খবর। ফিচার হিসেবে রয়েছে শিশুতোষ কার্টুন—ডরেমন, একাত্তরে রণাঙ্গণে শিশু-কিশোর, অটোগ্রাফ সংগ্রহের গল্প, বিশ্ব বদলের নায়ক স্টিভ জবসকে নিয়ে বিভিন্ন তথ্য। মজার মজার কৌতুক থাকছে— অট্টহাসি বিভাগে। শিশুদের লেখা গল্প ও ছড়া নিয়ে রয়েছে তোমাদের গল্প ও ছড়া বিভাগ। মজার বইয়ে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস, ব্রতী দাসদত্তের বছরটা ছিল জেএসসির, বিপ্রদাশ বড়ুয়ার রোবট ও ফুল ফোটানোর রহস্য প্রভৃতি বইয়ের ওপর আলোচনা। অপরদিকে, মজার ছবিতে চিলড্রেন অব হ্যাভেন, আমার বন্ধু রাশেদ ছবির কাহিনি তুলে ধরা হয়েছে। বিশেষ আয়োজনে রয়েছে শিশুদের ইন্টারনেট ব্যবহার, জাতীয় শিশুনীতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য। চিলড্রেন ভয়েসের লিংক হিসেবে রয়েছে শিশু একাডেমী, ইউনিসেফ, শিশুপ্রকাশ, শিক্ষামূলক অনলাইন সৃজনশীল ডট কমের লিংক। নিজস্ব প্রতিবেদক