শিশুদের উচিত এক ঘণ্টা খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার শিশুদের ঘরের বাইরে খেলাধুলার সুযোগ করে দিন। এতে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হবে। বাইরের খেলাধুলায় যে শারীরিক পরিশ্রম ও মানসিক তৃপ্তি হয়, টেলিভিশন ও কম্পিউটার গেমসে তা কখনোই হয় না। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের গবেষকদের পরামর্শ, দিনে শিশুদের অন্তত এক ঘণ্টা সহনীয় থেকে কঠিন পর্যায়ের শরীরচর্চা করানো উচিত।কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সেখানকার ৯ থেকে ১৭ বছর বয়সী ৩০৬ জন শিশু-কিশোরের ওপর গবেষণা চালিয়ে দেখতে পান, বিদ্যালয়ের পাঠ শেষে ঘরের বাইরে খেলাধুলায় অভ্যস্ত শিশুরা শরীরিকভাবে তুলনামূলক বেশি সুস্থ থাকে। তাদের শরীরের গঠনও ঘরে বসে থাকা শিশুদের তুলনায় মজবুত হয়। রয়টার্স।