শিশুদের খেলাধুলা এত কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠে-ঘাটে ছুটে বেড়ানো, খেলাধুলা, দৌড়াদৌড়ি ও গাছে চড়ার মতো দুরন্তপনার পরিবর্তে এখনকার শিশুরা ঘরে কম্পিউটার বা টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ শিশু এখন ঘরের বাইরে এক ঘণ্টারও কম সময় ছোটাছুটি করে। সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের ওপর জরিপ চালিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রাস্ট এসব তথ্য জানিয়েছে। ঘরের বাইরে খেলাধুলায় এ যুগের শিশুরা যে পরিমাণ সময় কাটায়, তা তাদের দাদা-দাদিদের শৈশবে একই ধরনের কাজে কাটানো সময়ের মাত্র তিন ভাগের এক ভাগ। ওই দাদা-দাদিরা স্মৃতিচারণা করেন, তাঁরা নিজেদের শৈশবে দিনে অন্তত তিন ঘণ্টা সময় বাইরে খেলা করতেন। টেলিগ্রাফ।