শিশুদের খেলাধুলা যখন বিজ্ঞানীদের গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে যাওয়ার বয়স হয়নি, কিন্তু শিশুরা কাজকর্মে যেন পাকা বিজ্ঞানী। শিশুদের সম্পর্কে মা-বাবারা এমন কথা বলে আনন্দ পান। তবে কেউ কেউ শিশুদের খেলা অর্থহীনও মনে করতে পারেন। কিন্তু গবেষকেরা বলছেন, শিশুদের সেই ‘অর্থহীন’ খেলাধুলায় তাদের আচরণ বিজ্ঞানীদেরই মতো।গবেষকদের এই দাবির কথা উঠে এসেছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত এক নিবন্ধে। লেখক এলিসন গপনেক যুক্তরাষ্ট্রের বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী। তিনি ১০ বছরের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা করেছেন। নিজের ও অন্যদের গবেষণা ও পর্যবেক্ষণ ব্যবহার করে গপনেক বলছেন, শিশুরা যুক্তি তৈরি, পরীক্ষা, সম্ভাব্যতা যাচাই, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি জটিল কাজ খেলাচ্ছলেই করে, যা বিজ্ঞানীদের কাজের পদ্ধতির সঙ্গে মিলে যায়।কিন্তু আসলেই কি শিশুরা বিজ্ঞানীদের মতো কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গপনেক দুটি গবেষণার উল্লেখ করেছেন।প্রথম গবেষণায়, চার বছর বয়সী শিশুদের একটি খেলনা ব্যবহারের পদ্ধতি দেখানো হয়। গবেষকেরা তিনটি পর্যায়ে বিভক্ত এই কাজকে পাঁচভাবে দেখান। এর মধ্যে কোনোটিতে খেলনাটি চালু হয়, কোনোটিতে হয় না। পরে শিশুরা অধিকাংশ সময়ই শুধু খেলনাটি চালু করার পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে তারা অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে শুধুই খেলনাটি চালু করেছে।আরেকটি গবেষণায় দেখানো হয়, নলযুক্ত একটি খেলনায় চাপ দিলে আলো জ্বলে, আরেকটিতে প্রচণ্ড শব্দ হয়। পরীক্ষকেরা প্রচণ্ড শব্দ সৃষ্টিকারী নলটিতে হঠাৎ চাপ দেন। শিশুরা তখন খেলনাটি নিয়ে পরীক্ষা করতে বসলেও ওই নলটি চাপ দেয় না। বাকি নলগুলো নিয়ে তারা খেলে। কিন্তু ওই প্রচণ্ড শব্দের নলটি উদ্দেশ্যমূলকভাবে চাপ দিয়ে দেখানো হলে শিশুরাও তখন একই পদ্ধতিতে শব্দ সৃষ্টি করতে থাকে।গপনেকের মতে, শিশুদের পরিণত ও বিজ্ঞানমনস্ক করে তোলে খেলাধুলা, ভ্রমণ ও খেলাচ্ছলে শিক্ষা।যদিও কিছু গবেষকের দাবি, শিশুদের কোনো বিষয়ে শেখানো হলে তারা এটি নিয়ে চিন্তা বা সাম্ভাব্যতা যাচাই করে না। নিউইয়র্ক টাইমস।