শিশুদের খোঁজ রাখতে অ্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মজীবী মা-বাবা তাঁদের শিশুদের দিয়েছেন ডে-কেয়ার সেন্টারে। কিন্তু সেখানে শিশুদের যত্ন-আত্তি ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাঁদের। এই সমস্যা দূর করতে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান হোয়াইল অন দ্য মুভ এনেছে একটি বিশেষ অ্যাপ। এটির সাহায্যে অভিভাবকেরা ডে-কেয়ার কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন। এ জন্য তাঁদের মুঠোফোনে ‘ডেইজি’ সফ্টওয়্যার ব্যবহার করতে হবে। ওই অ্যাপ ব্যবহারকারীরা অনলাইনে দেখে নিতে পারেন ডে-কেয়ার কেন্দ্রগুলোতে পরিচর্যাকারীদের উপস্থিতি-সংক্রান্ত নানা তথ্য, যেমন: কতক্ষণ তাঁরা শিশুদের সেবা দিচ্ছেন ইত্যাদি। এ ছাড়া প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কখন তাঁরা শিশুদের কোন কেন্দ্রে রাখবেন, সেটিও আগে থেকে ঠিক করতে (বুকিং) পারবেন। আইএএনএস।