শিশুদের গণমাধ্যম ব্যবহার চিত্র
বাংলাদেশের শিশুদের গণমাধ্যমে প্রবেশ বা যেসব গণমাধ্যম তারা ব্যবহার করে, তার মধ্যে এগিয়ে আছে টেলিভিশন। তার পরে রয়েছে বেতার। এর পরে আছে সংবাদপত্র ও ইন্টারনেট। শিশুদের ওপর পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, গত জুলাই মাসে শহরের ৪০ শতাংশ ছেলে ও ২৯ শতাংশ মেয়ে বেতার শুনেছে। এদিকে, গ্রামের ৪১ শতাংশ ছেলে ও ২৭ শতাংশ মেয়ে বেতার শুনেছে। বেতারের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান শুনেছে ৮৪ শতাংশ, সংবাদ শুনেছে ৬১ শতাংশ এবং খেলা শুনেছে ৩৬ শতাংশ।
একই সময়ে টেলিভিশন দেখেছে ৯১ শতাংশ শিশু। টেলিভিশন দেখার দিক দিয়ে ছেলে ও মেয়ের হার প্রায় সমান। জরিপে দেখা গেছে, প্রতিদিন গড়ে ৬৪ শতাংশ শিশু টেলিভিশন দেখে।
একই সময়ে সংবাদপত্র পড়েছে শতকরা ৪২ জন শিশু। এর মধ্যে শহরের ৪৮ শতাংশ এবং গ্রামের ৩৯ শতাংশ।
৫৫ শতাংশ শিশু জানিয়েছে, তারা সপ্তাহে এক দিন পত্রিকা পড়ে। ২২ শতাংশ জানিয়েছে, তারা প্রতিদিন পত্রিকা পড়ে। পত্রিকায় কী পড়ে, তা-ও জানিয়েছে শিশুরা। এর মধ্যে রয়েছে খেলার পাতা ৫২ শতাংশ, বিনোদন পাতা ৫২ শতাংশ, শিক্ষা পাতা ৪৩ শতাংশ, শিশু পাতা ২৬ শতাংশ এবং পুরো পত্রিকা পড়ে ৪৬ শতাংশ। জরিপে আরও দেখা গেছে, ছেলেরা খেলার পাতা বেশি মনোযোগ দিয়ে পড়ে আর মেয়েরা পড়ে বিনোদনের পাতা।
একই সময়ে সংবাদপত্র পড়েছে শতকরা ৪২ জন শিশু। এর মধ্যে পার্থক্য হলো শহরের শিশু সংবাদপত্র পড়েছে শতকরা ৩৯ জন, গ্রামের শিশু সংবাদপত্র পড়েছে শতকরা ৪২ জন।
একই সময়ে ১৫ শতাংশ শিশু ইন্টারনেট ব্যবহার করেছে। শহর পর্যায়ে ২৩ শতাংশ শিশু ইন্টারনেট ব্যবহার করে আর গ্রাম পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী শিশুর হার ১১ শতাংশ। দেখা গেছে শহরে ৩৬ জন ছেলেশিশুর বিপরীতে ইন্টারনেট ব্যবহারকারী মেয়ের সংখ্যা মাত্র ১০। গ্রাম পর্যায়ে মাত্র চারজন মেয়েশিশু ও ১৯ জন ছেলেশিশু ইন্টারনেট ব্যবহার করে।
এক সপ্তাহে সব মিলে তিন-চতুর্থাংশ শিশু ছয় ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহার করে। ৭০ শতাংশ দেখে সামাজিক যোগাযোগ সাইট। গান বা সিনেমা ডাউনলোড করে ৬১ শতাংশ শিশু। ৩৩ শতাংশ শিশু দেখে তথ্যভিত্তিক সাইট। অনলাইনে বই পড়ে ১২ শতাংশ, ইউটিউব ৬ শতাংশ এবং ৪ শতাংশ শিশু দেখে ব্লগ সাইট।
শিশুদের গণমাধ্যম ব্যবহারের চিত্র
গণমাধ্যমে প্রবেশ শহর (%) গ্রাম (%) মোট
ছেলে মেয়ে মোট ছেলে মেয়ে মোট (%)
গত ৩০ দিনে বেতার শুনেছে ৪০.৩ ২৮.৯ ৩৪.৬ ৪১.৪ ২৬.৬ ৩৪.০ ৩৪.২
অংশগ্রহণকারী শিশু ৭০০ ৭০০ ১৪০০ ১৪০০ ১৪০০ ২৮০০ ৪২০০
৩০ দিনে বেতার শোনার হার
সপ্তাহে একবার ৫৭.৮ ৬০.৪ ৫৮.৯ ৫৬.০ ৫৮.৬ ৫৭.০ ৫৭.৭
সপ্তাহে দুবারের বেশি ২২.৩ ২০.৩ ২১.৫ ২৩.৬ ১৫.৯ ২০.৬ ২০.৯
প্রায় প্রতিদিন ১৯.৯ ১৯.৩ ১৯.৬ ২০.৩ ২৫.৫ ২২.৪ ২১.৪
অংশগ্রহণকারী শিশু ২৪২ ২০২ ৪৮৪ ৫৮০ ৩৭২ ৯৫২ ১৪৩৬
গত ৩০ দিনে টেলিভিশন দেখেছে ৯৫.৯ ৯৪.৭ ৯৫.৩ ৮৯.৩ ৮৬.৮ ৮৮.০ ৯০.৫
অংশগ্রহণকারী শিশু ৭০০ ৭০০ ১৪০০ ১৪০০ ১৪০০ ২৮০০ ৪২০০
যতবার দেখেছে
সপ্তাহে একবার ১২.৭ ১৩.৪ ১৩.০ ২৩.৪ ২৫.৮ ২৪.৬ ২০.৫
সপ্তাহে দুবারের বেশি ১৪.৮ ৯.৫ ১২.১ ১৯.৭ ১৪.৯ ১৭.৩ ১৫.৫
প্রায় প্রতিদিন ৭২.৬ ৭৭.১ ৭৪.৮ ৫৬.৯ ৫৯.৩ ৫৮.১ ৬৪.০
অংশগ্রহণকারী শিশু ৬৭১ ৬৬৩ ১৩৩৪ ১২৫০ ১২১৫ ২৪৬৫ ৩৭৯৯
৩০ দিনে সংবাদপত্র পড়েছে ৫৫.৯ ৩৯.৩ ৪৭.৬ ৪৭.১ ২৯.৯ ৩৮.৫ ৪১.৫
অংশগ্রহণকারী শিশু ৭০০ ৭০০ ১৪০০ ১৪০০ ১৪০০ ২৮০০ ৪২০০
সংবাদপত্র পড়ার হার
সপ্তাহ একবার বা দুবার ৪৪.৮ ৫৫.৬ ৪৯.২ ৫৩.১ ৬৮.২ ৫৯.০ ৫৫.২
সপ্তাহে দুবারের বেশি ২৩.০ ২০.০ ২১.৮ ২৫.৮ ২০.৬ ২৩.৮ ২৩.০
প্রায় প্রতিদিন ৩২.২ ২৪.৪ ২৯.০ ২১.১ ১১.২ ১৭.৩ ২১.৭
অংশগ্রহণকারী শিশু ৩৯১ ২৭৫ ৬৬৬ ৬৫৯ ৪১৮ ১০৭৭ ১৭৪৩
৩০ দিনে ইন্টারনেট ব্যবহারের হার ৩৬.০ ১০.১ ২৩.১ ১৮.৯ ৩.৫ ১১.২ ১৫.১
অংশগ্রহণকারী শিশু ৭০০ ৭০০ ১৪০০ ১৪০০ ১৪০০ ২৮০০ ৪২০০
ইন্টারনেট ব্যবহারের হার
সপ্তাহে ছয় ঘণ্টা বা তার চেয়ে কম ৭৩.০ ৭৩.২ ৭৩.১ ৭৯.২ ৯১.৮ ৮১.২ ৭৭.০
সপ্তাহে ছয় ঘণ্টার বেশি
কিন্তু ১২ ঘণ্টার কম ১৯.০ ১২.৭ ১৭.৬ ১৪.০ ৮.২ ১৩.১ ১৫.৪
সপ্তাহে ১২ ঘণ্টার বেশি ৭.৯ ১৪.১ ৯.৩ ৬.৮০ ০ ৫.৮ ৭.৫
অংশগ্রহণকারী শিশু ২৫২ ৭১ ৩২৩ ২৬৪ ৪৯ ৩১৩ ৬৩৬