শিশুদের নিয়ে নান্দোসের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর রোজায় সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য ইফতারের আয়োজন করে দক্ষিণ আফ্রিকান চেইন রেস্তোরাঁ নান্দোস। এবারের আয়োজন ছিল আহছানিয়া মহিলা মিশনের শিশুদের জন্য একদিন ইফতারের ব্যবস্থা করা।
শতাধিক শিশুকে নিয়ে এ ইফতারের আয়োজন করে নান্দোসের গুলশান-১ শাখা। বুধবারের এ ইফতার আয়োজনে অন্যদের মধ্যে সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং বিতার্কিক ও টিভি উপস্থাপক আবদুন নূর তুষার উপস্থিত ছিলেন। অতিথিরা শিশুদের ছড়া ও গান শোনান।
সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য ইফতারের আয়োজন ছাড়াও গত ছয় বছরে নান্দোস বৃক্ষ রোপণ ও সাইক্লিংকে উত্সাহিত করার মতো সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করেছে।