শিশুদের মৃগী রোগে দরকার বিশেষ যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদেরও খিঁচুনি বা মৃগীরোগ হতে পারে। ৬৮ শতাংশ ক্ষেত্রে এর কারণ অজানাই থেকে যায়। জানা কারণগুলোর মধ্যে মাথায় আঘাত, মস্তিষ্কে প্রদাহ, টিউমার, জন্মগত জটিলতা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে ৭০ শতাংশ ক্ষেত্রে বড় হওয়ার পর এই রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। শিশুদের মৃগী রোগের কারণ ও লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ দীর্ঘদিন সেবন করতে হয়। তবে শিশুরা যেহেতু নিজেদের ব্যাপারে সব সময় সচেতন নাও হতে পারে, তাই বাবা-মাকে বিশেষ যত্নবান হতে হয়।মৃগী রোগে আক্রান্ত শিশুর নিরাপত্তার জন্য ঘরে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। যেমন:— ঘরের মেঝে নরম কার্পেটে ঢেকে দেওয়া যায়। যাতে শিশু হঠাৎ খিঁচুনি উঠে অজ্ঞান হয়ে পড়ে গেলেও মারাত্মক কোনো আঘাত না পায়। বাথরুম ও রান্নাঘরে ভিনাইল কুশন, কর্ক বা রাবার ব্যবহার করা ভালো।— সিঁড়ি শুকনো ও পরিষ্কার রাখুন। — ধারালো কিনারাযুক্ত আসবাবপত্র প্যাড, রাবার, ফোম বা কাপড় দিয়ে মুড়ে দিন। হাতলযুক্ত চেয়ার ব্যবহার করুন। — শিশুর বিছানার চারপাশে কুশন বা লেপ-তোষকজাতীয় কিছু রাখুন, যাতে ঘুমের ভেতর খিঁচুনি উঠলেও শিশু গড়িয়ে বিছানা থেকে পড়ে না যায়। বিছানা যেন বেশি উঁচু না হয়।— শিশুকে বসে থাকা অবস্থায় শাওয়ারের নিচে গোসল করানো ভালো। যেসব শিশু নিজে নিজে গোসল করে, তাদের ক্ষেত্রে যেন বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ না করা হয়।  জাতীয় মানসিক স্বাস্থ্য, ইনস্টিটিউট, ঢাকা।