শিশুদের সঙ্গে শান্তির দূত মিদোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের সাংস্কৃতিক জগৎ ফুলকির সোনারতরী বিদ্যালয় ঘুরে গেলেন প্রখ্যাত বেহালাবাদক ও জাতিসংঘের শান্তির দূত মিদোরি গোটো ও তাঁর দল। গত ২৬ ডিসেম্বর বুধবার ফুলকি প্রাঙ্গণে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। বেহালার সুর-মূর্ছনায় মুগ্ধ করেন শিশুদের। শোনেন শিশুদের পরিবেশনাও।মিদোরির ফুলকি পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাশেদ হাসান। তিনি জানান, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের (আইসিইপি) অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন বেহালাবাদক এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন মনোনীত শান্তির দূত মিদোরি গোটো। এ দেশের বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল, এতিমখানায় সংগীত পরিবেশন করছেন তিনি। সংগীতের মাধ্যমে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া তাঁদের লক্ষ্য।সোনার তরীর শিশুরা রবীন্দ্র, নজরুল, লালনগীতি পরিবেশন করে। বাবুল জলদাসের ঢোল, হারুন মিয়ার দোতারা, অসীম দাশের তবলা, অশোক সরকারের এস্রাজের সঙ্গে গান করে সোনার তরীর শিশুরা।শিশুদের পরিবেশনার পর মিদোরি গাটো, সামিকা হান্ডা, উইলিয়াম ফ্র্যাম্পটন ও হিরো ম্যাটসুও শোনান ইতালি, রুশ, ফরাসি, অস্ট্রীয় সংগীত রচয়িতাদের কম্পোজিশন। ভায়োলিন, চেলোসহ অচেনা সব বাদ্যযন্ত্রের সম্মোহনী সুরে মুগ্ধ হলো শিশুরা।অনুষ্ঠানের ইতি টানলেন তাঁরা বাংলাদেশের জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে। বিদেশি শিল্পীদের অচেনা বাদ্যযন্ত্রে আমার সোনার বাংলা যেন নতুন রূপ পেল।সব শেষে অশোক সরকারের এস্রাজবাদনের মধ্য দিয়ে শেষ হলো আনন্দমুখর সন্ধ্যাটি।