শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত প্রিমিয়ার ইংলিশ স্কুল ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হলো ড. মুহাম্মদ এনামুল হক স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ড. মুহম্মদ এনামুল হক ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, আজকের শিশুরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুহম্মদ এনামুল হক ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল আমিন। প্রতিযোগিতায় শ্রেণিভিত্তিক চারটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাঁচ শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো ক বিভাগে রুদাইনা আহসান, সাগ্নিক মণ্ডল, শামাইয়েল ও আরনিম জারিয়াত, খ বিভাগে সাইয়েদা সুমাইয়া আফরোজ, মুতাওয়াসসাত আব্রাহী আদরিব, শ্রিজা চক্রবর্তী ও আদিব, গ বিভাগে সাজবির আহমেদ, জুবাইদা হাজেরা, ওয়ালী আল শাকুর ও তাহসিনা তাহনাজ এবং ঘ বিভাগে আরিফ হাসান লোহানী, লাবিবা মঈন, আরহাম চৌধুরী ও আজমাইন মো. নিব্রাস। বিজ্ঞপ্তি।