শিশুদের হাতে 'জল পড়ে পাতা নড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আটটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে তুলে দেওয়া হলো বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত মাসিক শিশুতোষ পত্রিকা জল পড়ে পাতা নড়ে। ২১ ও ২২ আগস্ট বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিনিধিদল শিশুদের হাতে এই পত্রিকা তুলে দেয়। পাশাপাশি শিশুদের জলরংও উপহার দেয় তারা।

 জল পড়ে পাতা নড়ে গত পাঁচ বছর নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এটি বাংলাদেশের একমাত্র শিশুতোষ পত্রিকা, যা ব্রেইলেও পাওয়া যায়। এই অনুষ্ঠানের সহযোগী ছিল গোল্ডেন হারভেস্ট। সার্বিক সহযোগিতায় ছিল বিভিন্ন বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি।