শিশুনিকেতনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে সেনাবাহিনী পরিচালিত শিশুনিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়। রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুল হক চৌধুরী। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল বাকী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও সবাইকে অংশ নিতে হবে। এতে শরীর ও মন সুস্থ থাকে।