শিশুবাগ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের রহমতগঞ্জ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান শিশু বাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালক শামসুদ্দীন মুহাম্মদ নাসেরের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, ক্রীড়া ব্যক্তিত্ব এম এ হান্নান, মুক্তিযোদ্ধা অজিত দাশ গুপ্ত, বেক্সিমকো গ্রুপের চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক মহসিন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজ্জাত হোসেন ও সমাজসেবক লিয়াকত আলী।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মুসাররাত জাহান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, কর্মই মানুষকে বড় করে। সে জন্য সকলকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের মনোযোগী ও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে ২৯টি বিভাগে ৬৯ জনকে পুরস্কার দেওয়া হয়। পরে অতিথিদের স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি