শিশুর জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিকট
ক্যারিকট

নবজাতকদের জিনিস কিনতে গেলে কিছুটা দিশেহারাই লাগে। প্রথম সন্তান হলে তো কথাই নেই। হবু মা-বাবা অনেক সময়ই বুঝতে পারেন না, কোন জিনিসগুলো কিনবেন আর কী কিনবেন না। ব্যস্ত জীবনকে সহজ করে দিতে নবজাতকের অনেক কিছুই পাওয়া যায় বাজারে। তবে এর মানে এই নয় যে এসব জিনিস কিনলেই আপনি একবারে চোখ বন্ধ করে নিশ্চিত সারা দিনের জন্য। তবে বাড়ির বাইরে ও ভেতরে শিশু কিছুটা হলেও আরাম ও সুরক্ষায় থাকবে। শিশু দেখভালের জন্য আপনারও কিছুটা সুবিধা হবে। দেখে নেওয়া যাক একঝলকে।

বেবি প্র্যাম বা প্যারামবুলেটর

বেবি প্র্যাম বা প্যারামবুলেটর
বেবি প্র্যাম বা প্যারামবুলেটর

ঘরের বাইরে শিশুকে নিয়ে বেরোতে গেলে যেটি প্রয়োজনীয়, সেটি হলো বেবি প্র্যাম। নবজাতককে বহন করার জন্য বেবি প্র্যাম খুবই সুবিধাজনক। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ফাহমিদা রহমান জানান, ‘নবজাতকের ত্বকের জন্য সূর্যের রোদ উপকারী। কেননা সূর্যের রোদ ভিটামিন ডি তৈরি করে, যা শিশুর ত্বকের জন্য প্রয়োজনীয়। এ ছাড়া মায়েরা শিশুদের নিয়ে বিকেলে একটু হাঁটার অভ্যাস করতে পারেন।’ প্র্যামের ভেতরে অনেক জায়গা থাকে, যেখানে আপনার শিশুকে নিরাপদে শুইয়ে কিংবা বসিয়ে রাখতে পারেন। বেবি প্র্যামের সঙ্গে হারনেস কিংবা একটা বেল্ট কিনতে পারেন। ফলে প্র্যামের মাঝে বাচ্চাকে নিরাপদে বেঁধে রাখতে পারবেন। বাজারে অনেক ধরনের প্র্যাম কিনতে পাওয়া যায়। ভাঁজ খুলে বন্ধ করার ব্যবস্থাও আছে। ব্যবহার শেষে বাড়ির যেকোনো এক কোনায় ভাঁজ করে রাখতে পারেন। আবার ডবল প্র্যাম কিনতে পাওয়া যায়। যমজ শিশু কিংবা সমবয়সী দুটি শিশুকে পরিবহনের জন্য এই ব্যবস্থা।

ওয়াকার
ওয়াকার

ওয়াকার
খুদে মানুষটির যখন হাঁটি হাঁটি পা পা শুরু, তখন তার জন্য কিনতে পারেন বেবি ওয়াকার। বিভিন্ন আকৃতি, রং কিংবা কার্টুনের ছবি দেওয়া থাকে ওয়াকারগুলোয়। এই ওয়াকারের সাহায্যে শিশু নিজে থেকেই হেঁটে বেড়াতে পারবে আপনার গৃহকোণে। সারা দিন তার হাত ধরে থাকতে হবে না। চারদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকায় কিছুটা নিশ্চিন্তে থাকতে

রকিং চেয়ার
রকিং চেয়ার

পারবেন। বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড, ব্যাংকক থেকেও বাজারজাত করা হয় শিশুদের ওয়াকারগুলো। কোনো ওয়াকারের সামনে ফুল, খেলনা বসানো; আবার কোনো ওয়াকারের সঙ্গে ফুডিং চেম্বার রয়েছে। শিশুকে এতে বসিয়েও খাবার খাওয়ানোর সুবিধা আছে। এ ছাড়া মি অ্যান্ড মমে গেলে পাওয়া যাবে রকিং বেবি ওয়াকার। এ ধরনের ওয়াকারের পেছনে প্লাস্টিক লাগানো থাকে। তাই শিশু নিজেই এতে দুলতে ও হাঁটতে পারবে।

খেলার ম্যাট
খেলার ম্যাট

খেলার ম্যাট
প্লেয়িং ম্যাটটি বানানো হয় শিশুর খেলার জন্যই। চারধারে নানা রকম জিনিস থাকে। শিশু সেগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করে। প্লেয়িং ম্যাটে শিশুকে শুইয়ে দিলে কিছুক্ষণের জন্য হলেও আপনি নিশ্চিত। এক কাপ চা খাওয়ার মতো সময় পেয়ে যাবেন।
ডায়াপার ম্যাট
ডায়াপার বদলানোর সময় ডায়াপার ম্যাট ব্যবহার করা উচিত। যারা শিশুকে ডায়াপার পরিয়ে রাখতে চান না, তারা বিছানায় বড় ম্যাট বিছিয়ে নিতে পারেন। শিশু প্রস্রাব, পায়খানা করার পর সেটুকু জায়গা মুছে ফেললেই হবে। এতে করে বারবার আপনাকে বিছানার চাদর ধোয়ার কষ্ট করতে হবে না।

টিথার
টিথার

ক্যারিকট
ক্যারিকট হচ্ছে চাকাযুক্ত খাট। প্র্যামের মতোই এটি সহজে বহন করা যায়। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। এর আরেকটি সুবিধা হলো, ক্যারিকটটি আপনি শিশুর ঘুমানোর খাট হিসেবেও ব্যবহার করতে পারেন। প্রথম কয়েক মাস শিশুর ঘুমের জন্য এই ক্যারিকট ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার সময় এতে চাকা লাগিয়ে নিলেই হবে। শিশুদের পণ্য বিক্রির দোকান কিডস অ্যান্ড মমের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ক্যারিকটের মতোই শিশুদের জন্য রয়েছে পুশ চেয়ার, থ্রি-ইন-ওয়ান। এগুলোর সাহায্যেও শিশুকে নিয়ে বের হতে পারবেন সহজেই।
ফিডার ও চুষনি
শিশুর ফিডারের পাশাপাশি তাকে চুষনি বা প্যাসিফায়ার দিতে পারেন। মূলত শিশুর যখন দুধ দাঁত উঠতে শুরু করে, সে সময় থেকে এটি দেওয়া হয়। তবে খেয়াল রাখতে হবে, প্যাসিফায়ার যেন পরিষ্কার থাকে। ব্যবহারের আগে ফিডার ও চুষনি গরম পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিন। দীর্ঘদিন একই ফিডার কিংবা চুষনি ব্যবহার না করা ভালো। শিশুর দাঁত উঠে গেলে টিথার কিনে দিতে পারেন। নরম বস্তুগুলো সারা দিন কামড়ালেও কোনো অসুবিধা নেই।

বাথটাব
বাথটাব

গাড়ির জন্য
গাড়িতে শিশুকে বসানোর জন্য বাড়তি কার সিট ব্যবহার করা ভালো। পেছনের আসনে শিশুর কার সিট বসানো হয়। অনেক সময় গাড়ির সামনের আসনে শিশুকে বসিয়ে দেওয়া হয়। এটা উচিত নয়। শিশুকে নিয়ে বের হলে পেছনে কার সিটেই বসান। এতে করে শিশু সুরক্ষিত থাকবে।
গোসলের জন্য
শিশুকে গোসল করানোর জন্য বিভিন্ন নকশার বাথটাব পাওয়া যায়। এই বাথটাবের ভেতরেও কিন্তু ছোট একটা চেয়ার বসাতে পারবেন। এটি বাথিং চেয়ার হিসেবেই পরিচিত। শিশুকে গোসল করানোর সময় সারাক্ষণ ধরে থাকতে হবে না। বরং বাথিং চেয়ারে শুইয়ে দিলেই হবে। শিশুও আরাম পাবে।
এগুলো ছাড়াও আপনার ছোট্ট মানুষটির জন্য রয়েছে রকিং চেয়ার, ডায়াপার পরিবর্তনের জন্য চেঞ্জিং টেবিল, বেবি বেডিং, ট্রলিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম।
কোথায় পাবেন
মা ও শিশুদের জন্য আলাদা দোকান রয়েছে। যেমন-কিডস অ্যান্ড মমস, মি অ্যান্ড মম, মাদার’স কেয়ারসহ বিভিন্ন দোকান। তাজমহল রোড, বনানী কিংবা ধানমন্ডিতে পেয়ে যাবেন ব্র্যান্ডের শো-রুমগুলো।
এ ছাড়া বসুন্ধরা শপিং মল, সীমান্ত স্কয়ার, এলিফ্যান্ট রোড, নিউমার্কেটে পাওয়া যাবে শিশুর জিনিসগুলো।