শিশুর ডায়াপার পরা নিয়ে সমস্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর পরিচর্যার কাজে ইদানীং ডায়াপারের ব্যবহার বেড়েছে। এতে কাঁথা-কাপড় ধোয়ার ঝামেলা থেকে মায়েরা মুক্তি পাচ্ছেন। তবে ডায়াপার ব্যবহারের কিছু অজ্ঞতার কারণে শিশুর ডায়াপার র্যাশ, সংক্রমণ, অ্যালার্জি ইত্যাদি হতে পারে।
শিশু অনেকক্ষণ ধরে একই ডায়াপার পরে থাকলে শিশুর মলের জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে প্রস্রাবে নির্গত অ্যামোনিয়ার সংস্পর্শ ঘটার সুযোগ ঘটে। এই সুযোগ কমাতে হলে ঘন ঘন ডায়াপার বদলে দিতে হবে। ডায়াপার ভিজে গেলে শিশু হয় কাঁদে বা বিরক্ত হয়, মা সহজেই তা বুঝতে পারেন।
কখনো ডায়াপার বা ন্যাপকিন র্যাশ দেখা দিলে প্রথমেই নিশ্চিত হতে হবে যে শিশুর ন্যাপকিন যত্ন সহকারে ধোয়া হয় কি না। প্রতিদিন ন্যাপকিন কাঁথা-কাপড় এগুলো গরম সাবানপানিতে ফুটিয়ে ধুয়ে নেওয়া ভালো। তারপর প্রখর রোদে শুকিয়ে নিতে হবে, যাতে এসব জীবাণুমুক্ত হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ