বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশের আয়োজনে গত ২৮ মার্চ চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক এক প্রচারণা সভা। এতে সহযোগিতা করে সাইভ্যাক বাংলাদেশ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জেলা শিশু একাডেমীর শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালামের সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা হাসান মাসুদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হক, জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহমুদা বেগম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা। এতে সহিংসতা বিষয়ে তথ্য উপস্থাপন করেন অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মাহবুব উল আলম। সভা সঞ্চালনায় ছিলেন সানোয়ারা বেগম। বিজ্ঞপ্তি।