শিশুর সঙ্গে বেশি বেশি কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের কথা ও অন্যান্য আচরণ দেখে শিশুরা অনেক কিছু শেখে। ওদের সঙ্গে বেশি বেশি কথা বলুন, অগোছালো হলেও সমস্যা নেই। এসব কথাবার্তা শিশুর যোগাযোগের ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে বেশ কাজে লাগে। আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা অনুযায়ী, শিশুদের এ ধরনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে তাদের সামনে বই পড়া কিংবা তাদের বিভিন্ন ধরনের ছবি দেখানোর চেয়ে অগোছালো কথাবার্তাই বেশি কার্যকর। নয় মাস বয়সী ৭ হাজার ৮৪৫টি শিশুর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য মিলেছে। তাই শিশুর বোধশক্তির সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার স্বার্থেই ওদের সঙ্গে আনমনে হলেও কথাবার্তা চালিয়ে যেতে হবে। আইএএনএস।