শিশুর স্মার্টফোন নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপনার শিশুসন্তান যদি মুঠোফোনে আপনার কল উপেক্ষা করে, অবিলম্বে তার মনোযোগ ফিরে পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন ‘ইগনোর নো মোর’ নামের একটি অ্যাপ। এটি ব্যবহার করে মা-বাবারা শিশুর স্মার্টফোনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এ জন্য তাঁদের এবং শিশুর ব্যবহৃত স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রযুক্তিবিদ এবং ওই অ্যাপের নকশাকার শ্যারন স্ট্যান্ডিফার্ড বলেন, স্মার্টফোন লক করা থাকলে শিশুরা এসএমএস পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা বা ফেসবুকে ঢুঁ মারতে পারে না। তখন নিজের ফোনের লক খোলার জন্য মা-বাবাকে ফোন করে পাসওয়ার্ড জেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এই অ্যাপ ব্যবহার করার মানে শিশুকে শাস্তি দেওয়া নয়, বরং তাদের আচরণ সংশোধন করা। হেরাল্ড সান পত্রিকা জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে অ্যাপটির ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। আইএএনএস।