শিশুস্বর্গের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ধর্মবর্ণ-নির্বিশেষে নিঃস্ব শিশুদের আশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার যে কার্যক্রম চাইল্ড হেভেন (শিশুস্বর্গ) ইন্টারন্যাশনাল চালাচ্ছে তা সমাজসেবার জন্য প্রকৃষ্ট উদাহরণ। সুদূর কানাডা থেকে চট্টগ্রামে এসে এ ধরনের একটি প্রতিষ্ঠানের খোঁজ নেওয়া ও শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বনি কাপাচিনো প্রশংসার দাবিদার। পাহাড়তলী শিশুস্বর্গের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। গত ২৯ মে বিকেলে শিশুস্বর্গ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল কানাডার পরিচালক বনি কাপাচিনো। প্রতিষ্ঠানের মহাসচিব সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, নুরুল আমিন, সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার প্রদীপ গোমেজ ও সমন্নয়কারী সাইফুল আজিজ। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।