প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে শিশুহত্যায় জড়িত ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি–পেশা মানুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি হারুন উর রশিদ। সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মো. আবদুল হালিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী, ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস, প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের প্রমুখ।
বক্তারা শিশু নির্যাতন রোধে সমাজের সচেতন ও বিবেকবান মানুষকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।