প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান ও জেরেমি ক্লার্ক—যুক্তরাজ্যের ব্রাইটনের বার্গেস হিলের বাসিন্দা। কয়েক দিন আগে এক সকালে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন এই দম্পতি। গাড়িতে উঠতে যাবেন, এমন সময় কোত্থেকে এসে জুটল এক শিয়াল! অ্যানের হাত থেকে ছোঁ মেরে নিয়ে গেল ভ্যানিটি ব্যাগ! চোখের পলকে ঘটে গেল সব। চিৎকার করে উঠলেন অ্যান। ব্যাগের ভেতরে যে তাঁর টাকাপয়সা, মুঠোফোন, চাবিসহ অনেক জরুরি জিনিসপত্তর! এখন কী করা! শিয়ালের পেছনে কি দৌড় লাগাবেন জেরেমি? ভেবে দেখলেন, সে চেষ্টা বৃথা। শিয়ালের লেজটাও যে আর দেখা যাচ্ছে না। মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন দুজনই। কয়েক মিনিট বাদে অপার বিস্ময়ে গাড়ি পার্কিংয়ের পাশে তাকালেন তাঁরা। দেখলেন, শিয়ালটা ফিরে এসেছে! মুখে ভ্যানিটি ব্যাগটি। অরেঞ্জ অনলাইন