শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, শীতে মারা যাওয়া ৫০ শতাংশ লোকের বয়স ৬০-এর ওপর এবং তাঁদের ৭৫ শতাংশ পুরুষ।  ১৯২২ সালের ২৭-২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে এক তুষার ঝড়ে সর্বোচ্চ ২৮ ইঞ্চি (২৪ ঘণ্টায় ২১ ইঞ্চি) পর্যন্ত তুষার জমে গিয়েছিল। তুষার ঝড়টির নাম দেওয়া হয়েছিল নিকারবোকার। কুয়াশা তখনই দেখা যায়, যখন কোনো স্থানের আর্দ্রতা প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছায়।  সাধারণত নদী কিংবা জলাশয়ের দিকে কুয়াশা বেশি দেখা যায়, কারণ পানি বাতাসের আর্দ্রতা বাড়তে সাহায্য করে। উত্তর গোলার্ধে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং দক্ষিণ গোলার্ধে জুন, জুলাই ও আগস্ট মাস হচ্ছে শীতকাল। ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রিয়েস বিশ্বের অন্যতম কুয়াশাচ্ছন্ন এলাকা। স্থানটি বছরের প্রায় ২০০ দিন কুয়াশায় ঢাকা থাকে। ১৮১৬ সালকে বলা হয় গ্রীষ্মবিহীন বছর। উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ও কানাডার ম্যারি টাইমস, নিউ ফাউন্ডল্যান্ড এবং উত্তর ইউরোপে বছর জুড়ে ব্যাপক শৈত্যপ্রবাহে অঞ্চলগুলোর জীবনযাত্রা অচল হয়ে পড়ে। কানাডার কুইবেক শহর প্রায় ৩০ মিমি তুষারের নিচে ঢাকা পড়ে। মে মাসে হিম আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং অনেক লোক মারা যায়। ষোলো থেকে উনিশ শতকে প্রতিবছর টেমস নদীর পানি জমে বরফ হয়ে গেলে বরফের ওপর মেলা আয়োজন রেওয়াজে পরিণত হয়। ১৬০৮ সালে রাজা অষ্টম হেনরি প্রথম বরফের মেলার আয়োজন করেন। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম