শীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সকাল এলেই আগে খেতাম পিঠাপুলি রাস্তাঘাটে এখন শীতের সকালে খাই গুলি। শীতের সকাল মানেই ছিল খেজুর রসের হাঁড়ি এখন শীতের সকাল মানে গায়ে লাঠির বাড়ি।হিম কুয়াশায় মাঠে পুড়ে শুকনো পাতা, লতা, শীতের ভোরে আগুন দিত গা জুড়ে উষ্ণতা। এখন ভোরে আগুন মানে পোড়াদেহের সারি শহরজুড়ে আতঙ্ক ভয়, জখম, মহামারি। আগে শীতের সকাল মানেই গরম রোদে বসা শীতের ভোরে এখন বাইরে বেরোই না সহসা।