শীতকাতর গাথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকাতর গাথা
মাসুম বিল্লাহ
গতবারের পৌষের এক রাতে
শরীরের চাদরখানা জড়িয়েছি যাকে
বয়সে আমার সে তিন গুণ,
বর্তমানের এই পৌষের মাসে
সে ঘটনার পুনরাবৃত্তি করার
অপেক্ষায়...।
আছি তো, আছি
শৈশবের পৌষ বুঝি আর পাব না?
বেশ মনে আছে, সেসব
ভোরের শিশিরভেজা নরম দূর্বা ঘাসে
পা দুখানি মাড়িয়ে গিয়েছি,
অথচ আজ আমার পা দুখানি
পিচগলা পাথরের বুকে হেঁটে চলে নিত্যদিন।
আজকের পৌষের শীতও পারে না
শরীর কাঁপাতে,
ইট-পাথরের পথও পারে না
শিশিরভেজা নরম দূর্বা ঘাসের খোঁজ দিতে।