শীতকালীন বিবাহ প্রস্তাব
—কী করো?—পড়ার চেষ্টা করছিলাম। এত শীত, ভাবছি ঘুমিয়ে যাব।—ঘুমালে শীত লাগবে না?—একবার ঘুমিয়ে গেলে তো আর শীত টের পাব না!—তা-ও তো ঠিক! কম্বল, না কাঁথা?—কাঁথা!! বুঝলাম না, আপনার গরম বেশি, না আমার কম!—আমার অনেক শীত!—আমারও!—আমাদের দুজনেরই অনেক শীত!—হুম।—দুজনেরই অনেক শীত, এই মিলটা আনন্দদায়ক। তবে দুজনের দুটি কম্বল, এই মিলটা বেদনাদায়ক!—আচ্ছা?—কম্বলের অভাবে যেখানে অসহায় শীতার্তরা কষ্ট পাচ্ছে, সেখানে আমাদের একাধিক কম্বল ব্যবহার করা কি ঠিক হচ্ছে? যেখানে একটা কম্বলই যথেষ্ট, সেখানে আলাদা আলাদা কম্বল ব্যবহার কি বিলাসিতা নয়?—খুবই যুক্তিসংগত কথা! কিন্তু এটা তো শুধু একই বাসায় থাকা মানুষের জন্য প্রযোজ্য।—একই বাসায় থাকতে নিষেধ করল কে?অতঃপর তাহারা বিবাহবন্ধনে আবদ্ধ হইয়া একই বাসায় একই কম্বলের তলায় ঘুমাইতে শুরু করিল!ম্যাট্রিক, এইচএসসি ও গ্র্যাজুয়েশন—সব পেরিয়ে চাকরির বয়সও ১৫। কলিগের দরকার পড়ল সার্টিফিকেট ইংরেজি করার। স্কুল থেকে ফরম ফিলআপ করে বোর্ডে জমা দিতেই ক্লার্ক জানাল, অসম্ভব! আপনার এ তারিখে জন্ম হতে পারে না। কলিগের মাথায় আকাশ ভেঙে পড়ে। আপনার সামনে দাঁড়ানো আমি আর বলছেন জন্ম হতে পারে না। এ কেমন কথা?ক্লার্ক মহাব্যস্ত। বলে, বেশি ঢং কইরেন না, এই অ্যাপ্লিকেশন আমি রাখতে পারমু না, আমার চাকরি চলে যাবে। কলিগ ম্যাট্রিকের বাংলা অরিজিনাল সার্টিফিকেট দেখায়। জন্মতারিখ দেখায়, এই যে দেখুন সার্টিফিকেটে এই ডেট আছে। ক্লার্ক বলেন, কী আজব রে বাপ, এপ্রিল মাসে ৩১ তারিখটাই তো নেই, আপনার জন্ম হয় কীভাবে?কলিগ বলে, তারিখ থাক বা না থাক, আমার কী দোষ? সার্টিফিকেটে যেহেতু আছে, আমার ওই ডেটই তো জন্মতারিখ হবে, নাকি? কৌশিক আহমেদ