শীতকালীন সবজি ও আলুবীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলীকদম উপজেলায় ৮ নভেম্বর কারিতাসের অতি দরিদ্র ব্যক্তিদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পের (সিঁড়ি) উপকারভোগী সদস্যদের মধ্যে শীতকালীন শাকসবজি ও আলুবীজ বিতরণ করা হয়েছে। উপজেলার সিঁড়ি প্রকল্পের কার্যালয়ে মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা আলী আহামদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার, কারিতাস খাদ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল চৌধুরী, রিপন চাকমা প্রমুখ। জুয়েল তালুকদার বলেন, সিঁড়ি প্রকল্পের মাধ্যমে এক হাজার ৭০১ পরিবারকে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হবে।