শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচ্চু নবাব স্মৃতি সংসদসমাজ উন্নয়নে সম্মিলিত ভাবনা মরহুম মাহবুবে আলম শেঠ বাচ্চু নবাব স্মৃতি সংসদের উদ্যোগে সম্প্রতি নগরের অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংসদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি ছিলেন তপন চক্রবর্তী। সংসদের মহাসচিব শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারগীস চৌধুরী, আমিনুল হক, খোকন চৌধুরী, সগীর আহম্মদ প্রমুখ। পরে নগরের খুলশি বস্তি, দুনম্বর রেলস্টেশন এলাকা এবং চকবাজার বস্তির ছিন্নমূল মানুষকে কম্বল দেওয়া হয়। বিজ্ঞপ্তি।হেলদি লাইফসোসাইটি ফর হেলদি লাইফের উদ্যোগে কাপ্তাইয়ের পূর্ব কোদালা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ২৬ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান অংচি মারমা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের স্বাস্থ্য কর্মকর্তা এস কে বাবু, জাকির হোসেন, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন শিশুকে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি।তাজকিয়াআত্মউন্নয়নমূলক সংগঠন তাজকিয়া নগরের গরিব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ৩১ ডিসেম্বর বর্ষবিদায় উদ্যাপন করেছে। নগরের ষোলশহর রেলস্টেশন থেকে শুরু করে প্রবর্তকের মোড়, ওয়াসা, জুবিলি রোড ও ডিসি হিলে রাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবু নাসের, জুনাইদ হোসেন, আরিফ মইনুদ্দিন, মোজাম্মেল আহমদ, জিয়াউল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।