শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহ্য গরমে সারা দিনের ক্লান্তি দূর করতে একটু স্বস্তি দরকার। এ সময় অনেকে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কেনে। আবার বিক্রির প্রতিষ্ঠানগুলোও দেয় ছাড়সহ নানা সুবিধা। জেনে নিন তার খোঁজ। বিশেষ করে অফিসের কাজের সুবিধার্থে এবং বাসায় আরামে থাকতে চাইলে। ট্রান্সটেক ইলেকট্রনিকসএই গরম উপলক্ষে ট্রান্সটেক লিমিটেড দিচ্ছে বিশেষ ছাড়। বিশেষ করে স্প্লিট এসি কিনলে মুঠোফোনের এসএমএসের মাধ্যমে এক হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ পাওয়া যাচ্ছে। এ ছাড়া পেতে পারেন ফিলিপস এলসিডি টিভি অথবা ট্রান্সটেক স্প্লিট এসিসহ অনেক উপহার। আউটডোর ও ইনডোর মিলে এক ও দেড় টন স্প্লিট এসি পাওয়া যাবে ৪০ থেকে ৬৫ হাজার টাকায়। আর দুই থেকে তিন টন স্প্লিট এসি পাওয়া যাবে ৬৫ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। ট্রান্সটেক এসির ওয়ারেন্টির বল কমপ্রেসার পাঁচ বছর আর এক বছর হচ্ছে পার্টসের। কোম্পানি থেকে বিনা মূল্যে ইনস্টলেশনের ব্যবস্থা রয়েছে। ট্রান্সটেক ইলেকট্রনিকের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে। কোনো রকম সমস্যা হলে ওয়ারেন্টি কার্ড নিয়ে এলে মেরামত করে দেবে। ওয়ার্লপুলএকই রকম সুযোগ-সুবিধা দিচ্ছে ওয়ার্লপুল কোম্পানি। এসএমএসের মাধ্যমে ছাড়ের ব্যবস্থা আছে। আউটডোর ও ইনডোর মিলে এক থেকে দেড় টনের এসি পাওয়া যাচ্ছে ৪৫ থেকে ৬৪ হাজার ও দুই টনের এসি পাওয়া যাবে ৭৪ হাজার টাকায়। নানা মূল্যে ইনস্টলেশন আর ওয়ারেন্টিসহ সব রকম সুযোগ-সুবিধা।ইলেকট্রা ও স্যামসাং ইলেকট্রনিকইলেকট্রার স্প্লিট ও উইন্ডো দুটো আর স্যামসাংয়ের স্প্লিট এসি রয়েছে। যা কিস্তিতে কেনার সুযোগ আছে। যেখানে নগদ মূল্যের ৫০ শতাংশ টাকা দিয়ে বাকিটা তিন মাসের জন্য মাসিক কিস্তিতে নেওয়ার সুযোগ রয়েছে। ইলেকট্রা স্প্লিট এসির ক্ষেত্রে এক ও দেড় টন পাওয়া যাবে ৩৫ হাজার ৮০০ ও ৪৬ হাজার টাকায়। আর দুই টনের দাম পড়বে ৫৮ হাজার টাকা। উইন্ডো ম্যানুয়েল এসির ক্ষেত্রে এক ও দুই টনের দাম পড়বে ৩০ থেকে ৪২ হাজার টাকা। আর রিমোট সিস্টেম এক, দেড় ও দুই টনের দাম হলো ৩৫ হাজার থেকে ৪৭ হাজার টাকা। অন্যদিকে স্যামসাংয়ের স্প্লিট এসির ক্ষেত্রে এক ও দুই টন পাওয়া যাবে ৬১ থেকে ৬৮ হাজার ৫০০ টাকায়। দুটি কোম্পানিই দুই বছরের কমপ্রেসার আর এক বছরের পার্টসের ওয়ারেন্টি দিচ্ছে। এতে কোনো সমস্যা হলে নিজস্ব সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে।সিঙ্গার ইলেকট্রনিকদুই বছরের ওয়ারেন্টি, নিজস্ব মেরামত ও বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিচ্ছে সিঙ্গার কোম্পানি। এক ও দেড় টন এসি পাওয়া যাচ্ছে ৪১ হাজার ৯০০ ও ৫৭ হাজার ১০০ টাকায়। দুই টন পাওয়া যাবে ৬৮ হাজার ৭০০ টাকায়। এ ছাড়া কিস্তিতে কেনারও ব্যবস্থা রয়েছে, যা ৫০ শতাংশ মূল টাকা দিয়ে নেওয়া যাবে। আর এক মাসের মধ্যে মূল টাকা দিতে পারলে আসল দামে নেওয়া যাবে। সিঙ্গার কোম্পানির কোনো ধরনের উইন্ডো এসি হয় না। জেনারেল ইলেকট্রনিকস্প্লিট ও উইন্ডোসহ দুই ধরনের এসি রয়েছে জেনারেল ইলেকট্রনিকের। এর দেড় ও দুই টন এসি পাওয়া যাবে ৭২ থেকে ৮৪ হাজার টাকায়। এতে এক বছরের ওয়ারেন্টি আর বিনা মূল্যে সার্ভিসের ব্যবস্থা রয়েছে। কোম্পানি ইনস্টলেশন করে, এ ক্ষেত্রে খরচ বহন করতে হবে নিজেদের। উইন্ডোর ক্ষেত্রে শুধু দেড় টন পাওয়া যাবে, দাম পড়বে ৪৪ হাজার টাকা। র্যাংগস ইলেকট্রনিকএক ও দেড় টন এসি পাওয়া যাবে ৩৭ হাজার ৯৯০ থেকে ৪৬ হাজার ৯৯০ টাকায়। দুই টনের দাম ৫৭ হাজার ৯৯০ টাকা। কমপ্রেসার ও পার্টসের এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে তারা। হিটাচি ও আইকনজাপানি কোম্পানির হিটাচি ও আইকনের স্প্লিট এসি এক থেকে দেড় টন পাওয়া যাচ্ছে ৫৬ ও ৭৭ হাজার টাকায়। আর দুই ও আড়াই টন এসি পাওয়া যাবে যথাক্রমে ৮৮ হাজার ও এক লাখ ২০ হাজার টাকায়। তিন টনের দাম পড়বে এক লাখ ৪৮ হাজার টাকা। আর আইকনের শুধু এক টন পাওয়া যাবে, দাম পড়বে ৩৯ হাজার টাকা। হিটাচির কমপ্রেসার দুই বছর আর পার্টসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে। কোনো রকম সমস্যা হলে নিজস্ব সার্ভিস সেন্টার আছে। যা ওয়ারেন্টি কার্ড সঙ্গে নিয়ে এলে মেরামত করানো যাবে।ওয়ালটনপণ্য ওয়ালটন এসি কিস্তিতে কেনার সুযোগ দিচ্ছে। তিন মাস বা ১০ মাসের কিস্তি চলবে। নগদ মূল্যে ৩০ বা ১৫ শতাংশ টাকা দিয়ে কিনে নেওয়া যাবে এক ও দেড় টন এসি। দাম পড়বে ৪৪ হাজার ৫০০ ও ৫৬ হাজার ১০০ টাকা। দুই টন পাওয়া যাবে ৭৬ হাজার ৩০০ টাকায়। ওয়ালটন কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে। আর ইনস্টলেশন চার্জ নিজেকে বহন করতে হবে। কুলাইন ও কুলব্রিকতিন বছরের কমপ্রেসার আর এক বছরের পার্টসের ওয়ারেন্টি দিচ্ছে কুলাইন ও কুলব্রিক। দেড় টন এসির দাম পড়বে যথাক্রমে ৬২ হাজার ৯০০ ও ৪৭ হাজার ৫০০ টাকা। নিজেদের খরচে ইনস্টলেশন করতে হবে। কেলন ইলেকট্রনিককোরিয়ান কোম্পানি কেলন স্প্লিট এসির ক্ষেত্রে দেড় ও দুই টনের দাম ৫১ হাজার ৫০০ ও ৬৫ হাজার টাকা। দুই বছর কমপ্রেসার ও এক বছর পার্টসের ওয়ারেন্টি দিচ্ছে। এ ছাড়া নিজেদের মেরামতের ব্যবস্থা রয়েছে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সার্ভিস করতে পারবেন। এলজি ও বাটারফ্লাই লিমিটেডএলজি ও বাটারফ্লাই এসিতে নগদ টাকার ওপর নিশ্চিত ৯৯০ টাকাসহ নানা ছাড় দিচ্ছে। কোরিয়ান কোম্পানি এলজি ও বাটারফ্লাই এসি কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। এলজি এক টন প্লাজমা এসি পাওয়া যাচ্ছে ৪৮ হাজার ৯৯০ টাকায়। দেড়, দুই ও তিন টন সাধারণ এসির দাম ৪৩ হাজার ৯৯০ থেকে ৭৬ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে বাটারফ্লাই এক থেকে তিন টন এসির দাম পড়বে ৩৫ হাজার ৪৯০ থেকে এক লাখ নয় হাজার ৯৯০ টাকা। তিন বছরের কমপ্রেসার, এক বছর ফুল ফ্রি সার্ভিস দিচ্ছে। আর কোম্পানি বিনা খরচে ইনস্টলেশন করে দেবে। মাইওয়ানমালয়েশিয়ান এই কোম্পানির স্প্লিট ও উইন্ডোজ এসি আছে। যা কিস্তিতেও কেনার সুযোগ রয়েছে। এক ও দেড় টন এসি পাওয়া যাবে ৩৯ হাজার ৯০০ থেকে ৫০ হাজার ৯০০ টাকায়। আর দুই থেকে তিন টন এসির দাম ৬০ হাজার ৯০০ থেকে এক লাখ নয় হাজার ৯০০ টাকা। উইন্ডোজ রিমোট সিস্টেম এসির এক-দেড় টনের দাম ২৮ হাজার ৯০০ ও ৩৭ হাজার ৯০০ টাকা। পাঁচ বছরের কমপ্রেসার আর দুই বছরের পার্টসের ওয়ারেন্টি এবং ফ্রি ইনস্টলেশনসহ সব সুযোগ-সুবিধা দিচ্ছে।