শীতার্ত মানুষের পাশে দাঁড়ান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম জেলা শাখা দুস্থ ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে যাঁরা বন্ধুসভার সঙ্গে থাকতে চান, তাঁদের নতুন-পুরোনো (ছেঁড়া নয়) শীতবস্ত্র, কম্বল বা নগদ টাকা প্রথম আলো ভবনে বন্ধুসভা কার্যালয়ে জমা দিতে অনুরোধ করা হয়েছে।ঠিকানা: প্রথম আলো, চট্টগ্রাম অফিস, এএস টাওয়ার, (শিশু একাডেমীর পাশে) হিলভিউ, পাঁচলাইশ, চট্টগ্রাম। ফোন: ২৫৫৮২৯০-২।