শীতার্ত মানুষের পাশে রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব চিটাগাং আপটাউনের উদ্যোগে গত শুক্রবার ফেনীর ফাজিলপুর উপজেলার ধর্মপুর এডুকেশনাল এস্টেট হাইস্কুল প্রাঙ্গণে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চার্টার্ড প্রেসিডেন্ট মবিনুল হক চৌধুরী, চার্টার্ড প্রেসিডেন্ট ইলেক্ট মুহাম্মদ আছরার, সার্জেন্ট আর্ম রোটারিয়ান ইসমাইল হোসেন, রোটারিয়ান আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক উদ্দীন মাহমুদ, শিক্ষানুরাগী তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য আবদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাব ট্রেজারার মুহাম্মদ ইলিয়াছ ও রোটারিয়ান এস কে মনির হোসেন চৌধুরী। ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট নওশের আজগর চৌধুরী। বিজ্ঞপ্তি।