শীতার্তদের কম্বল দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরিব অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আমান বাজার শাখা। এ উপলক্ষে গত ২৬ জানুয়ারি ব্যাংক ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মুজিবুল কাদের। সভাপতিত্ব করেন আমান বাজার শাখা ব্যবস্থাপক গোলাম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন রিয়াজ হায়দার চৌধুরী, এস এম শহিদুল্লাহ, মো. সেলিম, এস এম মাসুদ, আবু বক্কর চৌধুরী, ইদ্রিস চৌধুরী, মো. ইউনুস মিয়া, মো. জসিম, সালামত আলী প্রমুখ।