শীতার্তদের জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা থেকেই গানে গানে জমে ওঠে চেরাগী পাহাড় চত্বর। সুরের উষ্ণতায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন শিল্পীরা। গত শুক্রবার চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবি) ‘গান শুনুন আর শীতার্তদের সাহায্যে এগিয়ে আসুন’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সিএমবির সভাপতি আহমেদ নেওয়াজ, সহসভাপতি সেলিম জাহান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপদেষ্টা জেকব ডায়াস, এনাম আহমেদ প্রমুখ।প্রথমেই মঞ্চে আসেন শিল্পী পিজু। গাইলেন ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য...একটু সহানুভূতি কি...।’ পিজুর পর ব্যান্ডদল আরশি নগর শোনায় মান্নদের ‘এই আছি বেশ’ ও ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ দুটি গান। এই জমজমাট গানের মধ্যেই আবার পিজুর গানের সিডির মোড়ক উন্মোচন করা হয় কেক কেটে। এরপর আবার গান। এবার আসে আর্তনাদ। তারা শোনান ‘খাঁচার ভিতর অচিন পাখি,’ ‘গোধূলির ওপারে’ ও ‘রাতের নির্জনতা’। ‘ড্রিমজ শোনায় যেদিন খুশির কান্নাসহ তিনটি গান। এভাবে গানে গানে যখন অনুষ্ঠান শেষ হয় তখন ঘড়ির কাঁটা সাড়ে নয়টায়। কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক দিন পর কনসার্ট দেখলাম। ভালো লেগেছে, একদিকে গানও শোনা হলো আবার শীতার্তদের সাহায্য করাও হলো।’ সিএমবির সহসভাপতি সেলিম জাহান বলেন, ‘আমরা চাই শীতার্ত মানুষের কষ্ট দূর করতে। এই শীতে যাদের একটিও শীতের কাপড় নেই তাঁদের পাশে দাঁড়াতে। এ উদ্দেশেই প্রতিবারের মতো এবারও আমরা মাঠে নেমেছি। আমাদের বিশ্বাস সবাই বাড়াবেন সহযোগিতার হাত।’ তিনি আরও জানান, আগামীকাল ৩০ নভেম্বর একই জায়গায় শীতার্ত মানুষের সাহায্যার্থে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরে সুইস চলচ্চিত্র উৎসববাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদ্যাপন করছে সুইস দূতাবাস। এ উপলক্ষে ২৮ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী সুইস চলচ্চিত্র উৎসব। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন। উৎসবের প্রথম দিন ২৮ নভেম্বর সন্ধ্য ছয়টায় প্রদর্শিত হয় রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টকে নিয়ে তৈরি চলচ্চিত্র হেনরি ডুনান্ট—রেড অন দ্যা ক্রস। আজ উৎসবের দ্বিতীয় দিন দুপুর দুইটায় ম্যাডলি ইন লাভ, বিকেল চারটায় দ্য সুইসমেকার ও সন্ধ্যে ছয়টায় ‘তন্দুরি লাভ’ প্রদর্শিত হবে।ডিসি হিলে হেমন্ত উৎসব ১ ডিসেম্বরসাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রীর উদ্যোগে আগামী ১ ডিসেম্বর বিকেলে ডিসি হিল প্রাঙ্গণে হেমন্ত উৎসব উদ্যাপন করা হবে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ফোক ব্যান্ড, গান, নাচ, কবিতা, নাটিকা, বাংলার সাজ, ঢোল, বাঁশিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।