শীতার্তদের পাশে দাঁড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বন্ধুসভার সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের কর্মকর্তারা
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বন্ধুসভার সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের কর্মকর্তারা

শীতের তীব্রতা বাড়ায় নগরের ছিন্নমূল ও দুস্থ মানুষজনের কষ্ট বেড়েছে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে নগরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি দুস্থ ও ছিন্নমূল মানুষজনের মধ্যে এসব সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্ধুসভা: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে শীতবস্ত্র। এ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট, ঐকতান ও চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট। গত ২৮ ডিসেম্বর সকালে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে রোটারি ক্লাবের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাসের হাতে ২৫০ জনের শীতবস্ত্র হস্তান্তর করেন। ৩১ ডিসেম্বর বিকেলে নগরের অক্সিজেন এলাকার সমাজ উন্নয়নমূলক সংগঠন ঐকতানের সভাপতি পারভেজ ইসলাম বন্ধুসভা কক্ষে চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন ও কার্যকরী সদস্য আলমগীর রুমির হাতে ১৫০ জনের শীতবস্ত্র হস্তান্তর করেন। এ ছাড়া ১ জানুয়ারি বন্ধুসভা কক্ষে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের সভাপতি আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন ও প্রচার সম্পাদক মিজান বোখারীর হাতে ১৫০ জনের শীতবস্ত্র প্রদান করেন।
বিটা: বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) উদ্যোগে শ্রমজীবী শিশুদের মধ্যে গত ৩১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়
রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়


নগরের বক্সিরহাট ওয়ার্ডে অবস্থিত বাস্তুহারা কলোনির ২১০ জন শ্রমজীবী শিশুর হাতে কম্বল তুলে দেন বিটার কর্মকর্তারা। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর হিল অ্যান্ড রুরাল চিলড্রেন টু বি একটিভ সিটিজেন’ নামে পরিচালিত প্রকল্পের অধীনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন সুলতানা, কাউন্সিলর লুৎফুনেছা দোভাষ। বিটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক হারুন উর রশীদ, অর্থ ব্যবস্থাপক শফিকুর রহমান। শীতবস্ত্র বিতরণের পর শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শেষে শিশুদের তৈরি দেয়ালিকা উন্মোচন ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
শাইনিং ইয়ুথ ক্লাব: চট্টগ্রাম শহর ও এর আশপাশের দুস্থ মানুষের মধ্যে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি সংগঠন সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রমোশন ফাউন্ডেশন এবং শাইনিং ইয়ুথ ক্লাব।
কর্মসূচির অংশ হিসেবে ৩১ ডিসেম্বর পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের প্রায় ৮০০ শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন রকমের শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ।
কর্মসূচি বাস্তবায়নে শহরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৮০ জন স্বেচ্ছাসেবক সহযোগিতা করছেন।
যুব ক্রিসেন্ট: যুব রেড ক্রিসেন্ট, সরকারি কমার্স কলেজ ইউনিট ৩১ ডিসেম্বর ৮০টি দুস্থ শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ কামাল

পটিয়ায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রমোশন ফাউন্ডেশন এবং শাইনিং ইয়ুথ ক্লাবের সদস্যরা
পটিয়ায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রমোশন ফাউন্ডেশন এবং শাইনিং ইয়ুথ ক্লাবের সদস্যরা

হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া। কার্যক্রমে অংশ নেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান মো. ফখরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী প্রমুখ।
রাউজান ক্লাব: রাউজান ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ২ জানুয়ারি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আবুল মনসুর শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন ডিসিএইচ প্রপার্টিজের প্রকল্প পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, চিশতিয়া প্রপার্টিজের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান সিকদার, রাউজান ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, সম্পাদক গোলাম মোহাম্মদ, নাসির উদ্দীন, মোহাম্মদ শামসুদ্দোহা, রিদুয়ান চৌধুরী ও মো. মহসিন আলী।
অনুষ্ঠানে শীতার্ত মানুষের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।