শীতার্তদের পাশে সিআইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতেঙ্গার বেড়িবাঁধ এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিআইইউর শিক্ষক ও শিক্ষার্থীরা
পতেঙ্গার বেড়িবাঁধ এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিআইইউর শিক্ষক ও শিক্ষার্থীরা

চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ২১ ডিসেম্বর উত্তর পতেঙ্গার বেড়িবাঁধ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ চৌধুরী ও রোবাকা শামশের।
প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল নারী, শিশু ও বৃদ্ধের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এ সময় গ্রন্থাগার কর্মকর্তা মোহাম্মদ রাশেদুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে মিশু, সানজিদ, আদনান, রাশেদ, শাহাদাত, ইশশাত, আজিজ, রোকন, আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।