শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) মারিশ্যা জোনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার জোন কার্যালয়ে আড়াই শ পরিবারকে কম্বল দেওয়া হয়। এ ছাড়া কাচালং শিশু সদনে একটি ল্যাপটপ, ১০ হাজার টাকা ও সেলাইযন্ত্রও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা প্রমুখ এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান বলেন, ‘বর্তমানে বাঘাইছড়িতে প্রচণ্ড শীত। অনেক শিশু ও বৃদ্ধরা কষ্টে আছেন। আমাদের সাধ্যের মধ্যে আড়াই শ পরিবারকে তিন শ কম্বল দেওয়া হয়েছে।’ বাঘাইছড়ি ইউনিয়নের কুচছড়ি গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ শংক মনি চাকমা বলেন, ‘এখন আমাদের গ্রামে কনকনে শীত। রাতে ঠান্ডায় ঘুমানো যায় না। রাতভর আগুন জ্বালিয়ে থাকতে হয়। জোন থেকে কম্বল পেয়ে এখন মনে হচ্ছে শান্তিতে ঘুমাতে পারব।’