শিল্প ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ ১১ জানুয়ারি সোমবার বিকেলে সংগঠনের নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন উপস্থিত থেকে দুস্থদের মাঝে কম্বল শিশুদের শীতপোশাক বিতরণ করেন।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ। শীতবস্ত্র বিতরণে অংশ নেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর, দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, দুদক চট্টগ্রাম-১ অঞ্চলের উপপরিচালক মোশারফ হোসেন মৃধা, কবি কমরে আলম, নুরুল আলম চৌধুরী কিরণ, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান, গীতিকার মাহবুব উল আলম, রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল চার্টার্ড প্রেসিডেন্ট সিজল মমতাজ, ফোর এইচ গ্রুপের পরিচালক শহিদুল ইসলাম বিপ্লব, সংগীত একাডেমির অধ্যক্ষ সুবর্ণা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি