শীতার্তদের মধ্যে দাগনভূঞা ইয়ুথ সোসাইটির শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাগনভূঞার সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর বিকেলে দুধমুখা সমমনা প্রি–ক্যাডেট একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার। সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আউয়াল, ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দুধমুখা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন ও চৌমুহনী সরকারি কলেজের প্রভাষক কেশব চন্দ্র। বিজ্ঞপ্তি।