শীতে ত্বকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীতকালে ত্বকে পরিবর্তন আসে। এ সময় চাই বাড়তি যত্ন। এ জন্য কয়েকটি পরামর্শ অনুসরণ করতে পারেন। প্রশান্তি বা পরিচ্ছন্নতার জন্য মুখে শুধু পানি দিতে পারেন। বারবার ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের পুষ্টি ও আর্দ্রতা কমে যেতে পারে। আর ফেসওয়াশটিও হতে হবে আপনার ত্বকের উপযোগী। তবে তা দিয়ে প্রতিদিন দুবারের বেশি মুখ ধোয়া ঠিক নয়। ত্বকে টোনার বা কোনো বাড়তি প্রলেপ ব্যবহার করবেন না। সাধারণ ক্রিম ও লোশনের পাশাপাশি সৌন্দর্য-সহায়ক তেল (বিউটি অয়েল) ব্যবহার করুন। কারণ, ক্রিম বা লোশন ত্বকে পর্যাপ্ত তেল সরবরাহ করে না। বিউটি অয়েল তেলের চাহিদা পূরণ করার পাশাপাশি ত্বকে ভিটামিন-ই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি জোগায়। আইএএনএস।