শীতে পুরুষের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের রুক্ষ ও শুষ্ক পরিবেশকে উপেক্ষা করে কাজের তাগিদে তো বের হতেই হয়। দিন শেষে বড্ড ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে ঘরে ফিরে নিজের যত্নটা আর নেওয়া হয় না। ত্বকের যত্ন সকালেই ময়েশ্চারাইজারযুক্ত ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।  মুখ ধুতে হবে হালকা গরম পানিতে। খুব ঠান্ডা পানি ত্বকের জন্য ক্ষতিকর। মসুর ডাল, কাঁচা হলুদ, নিমপাতা দিয়ে তৈরি প্যাক মুখে ব্যবহার করতে পারেন।  এখন বাজারে পাওয়া যায় জলপাই। জলপাইয়ের সঙ্গে নারকেল তেল, মধু ও পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন মুখ ও হাত-পায়ের ত্বকে। করাতে পারেন স্ক্রাবিং। নিয়মিত স্ক্রাবিং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। এ ছাড়া পারলারে গিয়ে ফেসিয়াল করাতে পারেন এই মৌসুমে। চর্মরোগ বিশেষজ্ঞ সৈয়দ আফজালুল করিম জানালেন, ‘শীত মৌসুমে ত্বকের প্রতি থাকতে হবে বাড়তি সচেতন। অন্যান্য যত্নের পাশাপাশি খেতে হবে প্রচুর ফলমূল। পানি খাবার পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে এই সময়ে।’শীতের শুষ্কতায় মাথার তালু খুব দ্রুত আর্দ্রতা হারায়। চুল হয়ে ওঠে প্রাণহীন। এই সময়টাই খুশকির সমস্যাও প্রকট হয়। তাই এই শীতের সময় চুলের জন্য নিতে হবে বাড়তি যত্ন। হেয়ারোবিক্স ব্রাইডালের সৌন্দর্য পরামর্শদাতা তানজিমা শারমিন বললেন, ‘শীত মৌসুমে সৌন্দর্য ধরে রাখতে নিতে হবে বাড়তি কিছু পদক্ষেপ। আর প্রয়োজন সচেতনতা।’ তাঁর পরামর্শ হলো:চুলের যত্ন সপ্তাহে অন্তত তিন দিন চুলে শ্যাম্পু করতে হবে। প্রতিদিন শ্যাম্পু করা উচিত নয়। এত চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়। চুল শ্যাম্পু করার আগে লেবুর রসে চুল ভেজাতে পারেন। এতে চুলের উজ্জ্বলতা বাড়ে। চায়ের লিকার ফুটিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ রেখে তা দিয়ে চুল ধুয়ে ফেলুন।  নারকেল তেল ও তিলের তেল মিশিয়ে চুলে লাগালে চুলের রুক্ষতা কমে। লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন চুলে। চুল হবে ঝরঝরে। যেকোনো প্যাক ব্যবহারের পর অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।  শীতে চুলে ময়লা জমে বেশি। তাই চুল ঝরার প্রবণতাও বেশি। চুল ঝরা রোধে সপ্তাহে এক দিন মেহেদি লাগাতে পারেন চুলের গোড়ায়।ঠোঁট  শীত মৌসুমে শরীর থেকে পানি বেরিয়ে যায় দ্রুত। ঠোঁট আর্দ্রতা হারানোর কারণে ফাটার প্রবণতাও থাকে বেশি।  ঠোঁট ফাটা রোধে লাগাতে পারেন গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি।হাত ও পায়ের যত্নশীতের দিনে হাত ও পায়ের নিতে হবে বাড়তি যত্ন। শীতপোশাকের আড়ালে শরীর ঢাকা থাকলেও কাজের সুবিধার জন্য হাত থাকে উন্মুক্ত। তাই ঝক্কিটা যায় হাতের ওপর দিয়েই। আর পা ঢাকা থাকলেও শীতে পা ফাটে যখন-তখন। আর পায়ে দুর্গন্ধও বেড়ে যায় এ সময়টায়। কেমন করে এড়ানো যায়, এগুলো জেনে নিন এখনই।