শীতে রঙিন পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন সূর্য ওঠে না, কুয়াশায় আচ্ছন্ন হয় চারপাশ—মানুষের মনেও সেই আঁধারের ছোঁয়া লাগতে পারে। তাই এ সময় উজ্জ্বল ও বর্ণিল পোশাক-আশাক পরা ভালো। শীতে অনেকেই কালো, নীল, ধূসর পোশাক বেশি বেশি ব্যবহার করেন, এই ভেবে যে এগুলো শরীরকে বেশি উষ্ণ রাখতে পারে। কিন্তু সূর্যের অনুপস্থিতিতে রঙিন পোশাকের কার্যকারিতা বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে শীত মোকাবিলার পাশাপাশি মনের বিষাদও দূর করা যায়। হালকা ও গাঢ় রঙের মিশ্রণ করে পোশাকের ধরনে বৈচিত্র্য আনার পরামর্শও দিয়েছেন ফ্যাশন ডিজাইনারদের কেউ কেউ। সুন্দর ছাপের চাদর বা শাল গায়ে জড়ালে মনেও তার ইতিবাচক প্রভাব পড়ে। পোশাকের পাশাপাশি পায়ের জুতার রঙেও আনা যেতে পারে পরিবর্তন। আইএএনএস।