শীতে লা রিভের পোশাকে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকিয়ে বসছে শীত, শীতকালীন পোশাক কিনতে ব্যস্ত অনেকেই। কোথায়, কী পাওয়া যাবে—তার খোঁজের সঙ্গে ভাবতে হচ্ছে পছন্দসই পোশাক পেলেও তা দামে কুলোবে কি না।

ঘুরে আসতে পারেন পোশাক ও লাইফ স্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’-এর শো-রুম থেকে। লা রিভে এখন চলছে বিশেষ  মূল্যছাড়। যেকোনো পণ্য কিনলেই ক্রেতারা পাবেন ২৫% ছাড়। আকর্ষণীয় এ অফার চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

শীতকালীন পোশাকের সংগ্রহ দিয়ে প্রতিষ্ঠানটির শো-রুমগুলো বিশেষভাবে সাজানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পশ্চিমা স্টাইলের সঙ্গে মিলিয়ে ছেলেমেয়ে ও শিশুদের জন্য উজ্জ্বল রঙের নতুন কাপড়ের পাশাপাশি কারচুপি, এমব্রয়ডারি ও দেশীয় সুচিশিল্পের কাজও রয়েছে নানান পোশাকে। দেশে লা রিভের সব বিক্রয়কেন্দ্রেই পাওয়া যাবে এসব পোশাক।