শীতেই তো সবজি
শীত মানেই যেন সবজির মৌসুম। তবে ভাজি, তরকারি ছাড়াও আরও অনেক পদ করতে পারেন সবজি দিয়ে। এমনকি গ্রিল বা কাবাবও। দেখে নিন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।পনির-সবজিউপকরণ: ব্রকলি একটি, টমেটো দুটি, ফ্রেঞ্চ বিন পাঁচ-ছয়টি, সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম অর্ধেকটি করে, গাজর দুটি, পেঁয়াজ চারটি গোল করে কাটা, লবণ স্বাদমতো, মজারেলা পনির প্রয়োজনমতো, সয়াসস দেড় চা-চামচ, গোলমরিচ ফাঁকি আধ চা-চামচ, কাঁচা মরিচ চেরা চারটি, সিজনিং সস এক টেবিল-চামচ, বেগুনি বাঁধাকপি ঝুরি আধ কাপ, বাটন মাশরুম ছয়টি, বেবি কর্ন পাঁচ-ছয়টি, বাঁধাকপি ঝুরি সিকি কাপ, লেবুর রস এক টেবিল-চামচ, সয়াবিন তেল দুই টেবিল-চামচ।প্রণালি: সব সবজি ধুয়ে এক ইঞ্চি লম্বা করে কেটে রাখুন। টমেটো ও ক্যাপসিকামের শাঁস ফেলে কেটে নিন। বাঁধাকপি, গাজর ও ফ্রেঞ্চ বিন একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। তাতে টমেটো ও লবণ দিয়ে নাড়ুন। দুই-এক মিনিট পর গাজর, মাশরুম ও বেবি কর্ন দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার একে একে ফ্রেঞ্চ বিন, দুই রকম বাঁধাকপি, অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দুই-তিন মিনিট কড়া আঁচে নাড়ুন। এবার সয়াসস, বাকি ক্যাপসিকাম, গোলমরিচ গুঁড়া, স্বাদলবণ, কাটা মরিচ ও পনির দিয়ে নাড়ুন। সিজনিং সস ও লেবুর রস মিশিয়ে চুলা থেকে নামান। দশ মিনিট পর পরিবেশন। ঝাল-মিষ্টি সবজিউপকরণ: বাঁধাকপি অথবা চায়নিজ কপি একটির সিকি ভাগ, সবুজ ক্যাপসিকাম একটি, লাল ক্যাপসিকাম অর্ধেকটি, হলুদ ক্যাপসিকাম অর্ধেকটি, সুইট কর্ন সিকি কাপ, ফ্রেঞ্চ বিন ছয়টি, পেঁয়াজ দুটি, রসুন ১৪ কোয়া কুচি করে নেওয়া, শুকনা মরিচ দুটি, বাটন মাশরুম ছয়টি, কর্নফ্লাওয়ার আড়াই টেবিল-চামচ, শুকনা মরিচ বাটা দেড় চা-চামচ, টমেটো সস দুই টেবিল-চামচ, স্বাদলবণ আধ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি তিন টেবিল-চামচ, সবজির স্টক দুই কাপ, সয়াবিন তেল চার টেবিল-চামচ, সিরকা এক টেবিল-চামচ, তিলের তেল এক টেবিল-চামচ, সয়া সস এক টেবিল-চামচ।প্রণালি: সবজিগুলো পছন্দমতো কেটে নিন। পেঁয়াজের কোষ খুলে রাখুন। এক কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিন। এক কাপ সবজি স্টকে টমেটো সস, শুকনা মরিচ বাটা, স্বাদলবণ, চিনি ও লবণ গুলে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনা মরিচের ফোড়ন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর মাশরুম ও ফ্রেঞ্চ বিন দিয়ে নাড়ুন। এবার কপি দিন। একটু নেড়ে তাতে সুইট কর্ন, গোলানো স্টক ও বাকি স্টক দিয়ে নাড়ুন। এরপর সয়াসস ও কর্নফ্লাওয়ার দিন। চার-পাঁচ মিনিট পর ক্যাপসিকাম দিয়ে আরও তিন মিনিট নাড়াচাড়া করুন। ঘন হয়ে এলে সিরকা ও তিলের তেল দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন।বেকড সবজিসসের উপকরণ: মাখন ১০০ গ্রাম, ময়দা ১৫০ গ্রাম, লবণ স্বাদমতো, এক লিটার দুধ জ্বাল দিয়ে তিন কাপ করে নেওয়া, সাদা গোলমরিচ গুঁড়া আধ চা-চামচ, ক্রিম দুই টেবিল-চামচ, কাজুবাদাম গুঁড়া দুই টেবিল-চামচ।প্রণালি: পাত্রে মাখন ও ময়দা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ময়দা যেন বাদামি রং হয়ে না যায়। এবার দুধ ও লবণ মেশান। চুলার আঁচ কমিয়ে কাজুবাদাম, গোলমরিচ গুঁড়া ও ক্রিম দিয়ে নাড়ুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।সবজির উপকরণ: ফুলকপি একটি, বিট একটি, বাঁধাকপি একটি, গাজর গোল করে কাটা দেড় কাপ, সয়াবিন তেল সিকি কাপ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া এক কাপ।প্রণালি: সবজি ধুয়ে টুকরা করে নিন। কড়াইয়ে তেল গরম করে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার সবজিগুলো ভাজতে থাকুন। কিছুক্ষণ পর সবজি থেকে অল্প পানি ছাড়বে। এবার একটু নেড়ে গোলমরিচ গুঁড়া ছিটিয়ে নামিয়ে বেকিং ট্রেতে ঢালুন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। বেকিং ট্রেতে সবজির ওপর হোয়াইট সস প্রলেপ দিয়ে তার ওপর টোস্ট গুঁড়া ছিটিয়ে দিন। ওভেনে ৩০-৪০ মিনিট বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন।সবজির কাঠি কাবাবউপকরণ: ফ্রেঞ্চ বিন কুচি করা ২০টি, পেঁয়াজ দুটি, বাঁধাকপি ঝুরি সিকি কাপ, গাজর ঝুরি করা চারটি, মটরশুঁটি সেদ্ধ এক কাপের একটু কম, সিদ্ধ করা চটকানো আলু তিনটি, সুইট কর্ন সিদ্ধ দেড় কাপ, লবণ স্বাদমতো, বেসন সাড়ে তিন টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি পাঁচটি, শাহি জিরা এক চা-চামচ, আদা-রসুন বাটা দুই টেবিল-চামচ, তেল দুই টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, চাট মসলা দুই চা-চামচ, কাজুবাদাম গুঁড়া দুই টেবিল-চামচ, সাসলিকের কাঠি ১৫-১৬টি। প্রণালি: সাসলিকের কাঠি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে গাজর, বাঁধাকপি, ফ্রেঞ্চ বিন ও মটরশুঁটি চার-পাঁচ মিনিট ভেজে নিন। এগুলো অন্য পাত্রে উঠিয়ে রাখুন। একই ফ্রাইপ্যানে বেসন ও শাহি জিরা টেলে নিয়ে তাতে ভাজা সবজি দিয়ে দিন। এতে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দুই-এক মিনিট নাড়ুন। বাটিতে চটকানো আলুর সঙ্গে সুইট কর্ন, সবজি মিশ্রণ, লবণ, চাট মসলা ও কাজুবাদাম গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এটি ১৫-১৬ ভাগ করুন। সাসলিক কাঠিতে এক একটি গোলা নিয়ে চেপে চেপে কাবাবের আকৃতি করুন। গ্রিলে তেল ব্রাশ করে চারটি করে কাঠি কাবাব নিয়ে গ্রিল করুন। চারপাশ একটু পোড়া পোড়া হলে নামিয়ে পরিবেশন।