শীতের আয়োজন
কে ক্র্যাফটশাল, জ্যাকেট, মাফলার, সোয়েটার ইত্যাদি শীতের পোশাক এনেছে কে ক্র্যাফট। খাদি ও সুতি কাপড়ে এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, কারচুপি ইত্যাদি নকশায় তৈরি করা হয়েছে এসব পোশাক। অঞ্জন’সনতুন নকশার শাল ও সুতি কাপড়ের জ্যাকেট এনেছে অঞ্জন’স। তাঁত ও সুতির শালের পাশাপাশি থাকছে উলের তৈরি শালও।নিত্য উপহারশিল্পী কাইয়ুম চৌধুরীর ছবির মোটিফে শাড়ি ও শাল এনেছে তারা। টাঙ্গাইল তাঁতের শাড়ি ও কুমিল্লার খাদির চাদরে নকশা করা হয়েছে।জারিফ ফ্যাশনএই শীতে নানা উৎসব আয়োজনে পরার উপযোগী পোশাক এনেছে জারিফ ফ্যাশন। একটু মোটা কাপড়ের এসব সালোয়ার-কামিজে এমব্রয়ডারির নকশা করা হয়েছে। লম্বা হাতা ও লম্বা ঝুল ব্যবহূত হয়েছে এতে। আরও আছে নানা নকশার জামদানি ও মসলিন শাড়ি। সম্প্রতি চট্টগ্রামের আফমি প্লাজায় তাদের শাখা খোলা হয়েছে। এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটিতেও তাদের শাখা আছে। সমীকরণছেলেদের জন্য হুডি টি-শার্ট, জ্যাকেট ইত্যাদি শীতের পোশাক এনেছে সমীকরণ। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।ইজিশীতে ছেলেদের জন্য ফুলহাতা শার্ট ও টি-শার্ট এনেছে ইজি। নানা রকম প্যান্ট ও পাঞ্জাবিও পাবেন এখানে। ঢাকার এলিফ্যান্ট রোড, আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।